বাড়ি বিক্রয় | চারতলা ফাউন্ডেশন সহ একতলা বাড়ী বিক্রয় | নামজারি কীভাবে করবেন |

 

বাড়ি বিক্রয় | চারতলা ফাউন্ডেশন সহ একতলা বাড়ী বিক্রয় | নামজারি কীভাবে করবেন | 



বাড়ি বিক্রয় | চারতলা ফাউন্ডেশন সহ একতলা বাড়ী বিক্রয় | নামজারি কীভাবে করবেন | #propertysale


| বাড়ি বিক্রয় |
সরাসরি মালিক 01918403296 👈
চারতলা ফাউন্ডেশন সহ একতলা বাড়ী বিক্রয় নিয়ে।
এবার জানবেন বিস্তারিত।
জমির আয়তন তিন কাঠা।
মনোরম পরিবেশে তিনকাঠা জমিতে চারতলা ফাউন্ডেশন সহ একতলা বাড়ী বিক্রয় হবে। টঙ্গী কলেজ গেট হইতে দশ মিনিটের সহজ যাতায়াতের রাস্তা।  নিরীবিলি নগর জীবনের যানত্রীক মুক্ত শান্ত পরিবেশে  একতলা বাড়ী বিক্রয় হবে। গাজীপুর সিটি করপোরেশনের আওতাভুকত, পুবাইল হাইদারাবাদ মৌজায়।
ঠিকানা গাজীপুর সিটি, পুবাইল হাইদারাবাদ
বাড়িতে বেডরুম দুটি,, বাথরুম দুটি।
জমির সকল পেপার রেডি আছে। আপনারা চাইলে জায়গা পছন্দ হলে চেক করতে পারেন।
আজকের বাড়ির মোট মূল্য পঞ্চাশ লাখ টাকা। রয়েছে আলোচনা সাপেক্ষে।
বরাবরই সতর্কবাণী মেসেজটি আপনাদের জন্য।
দেশের জমি থেকে সতর্কবাণী
জমির কাগজপত্র যাচাই-বাছাই নিজ দায়িত্বে করবেন।।
সকল প্রকার আর্থিক লেনদেন নিজ দায়িত্বে করবেন।।
সরাসরি মালিক 01918403296 👈

Facebook.com/desherjomi
Twitter.com/desherjomi
Instagram.com/desherjomi
desherjomi.blogspot.com
linkedin.com/desherjomi

_____________
| আসুন জেনে নেয়া যাক
নামজারি কীভাবে করবেন |

কোনো কারণে জমি হস্তান্তর হলে খতিয়ানে পুরোনো মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নাম প্রতিস্থাপন করানোকে বলে মিউটেশন বা নামজারি। উত্তরাধিকারসূত্রে, বিক্রয়, দান, খাসজমি বন্দোবস্তসহ বিভিন্ন ধরনের হস্তান্তরের কারণে জমির মালিকানা বদল হয়। কিন্তু জমির নামজারি না করানো হলে মালিকানা দাবি করার ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয়। জমি রেজিস্ট্রেশন, জমি ক্রয়-বিক্রয়, খাজনা প্রদানসহ নানা ক্ষেত্রে প্রয়োজন হয় নামজারি। জমি হস্তান্তর হওয়ার পর নামজারি করা অনেকটাই বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।

কোথায় করা হয় নামজারি
সহকারী কমিশনার (ভূমি) অফিসে নামজারির জন্য আবেদন করতে হয়। সহকারী কমিশনার (ভূমি) অফিসে মিউটেশন সহকারী পদের একজন দায়িত্বে থাকেন। নাজির পদের একজন নামজারির জন্য ফি জমা নেন। তহশিলদারেরা (সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা) নামজারির তদন্তের দায়িত্বে থাকেন। কোনো আবেদন করা হলে এ নামজারি করা জমির ওপর তদন্ত করার নিয়ম আছে। অনেকে বিভ্রান্ত হয়ে তহশিলদারের অফিসে নামজারি আবেদন করে থাকেন। এটা ঠিক নয়।

কীভাবে আবেদন করতে হয়
সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে আবেদন করতে হবে। এতে নির্ধারিত জায়গায় জমির বিস্তারিত পরিচয় দিতে হবে। আবেদনে নাম, ঠিকানা, রেজিস্ট্রি ক্রয় দলিলের নম্বর ও সাল স্পষ্ট থাকতে হবে। একই সঙ্গে মূল দলিলের অনুলিপি, ভায়া দলিল, পরচা বা খতিয়ানের অনুলিপি, ভূ-উন্নয়ন কর পরিশোধের দলিল, ওয়ারিশান সনদপত্র (তিন মাসের মধ্যে ইস্যু করা), বণ্টননামা (প্রযোজ্য ক্ষেত্রে) দিতে হবে। কোনো রায় বা ডিক্রির কারণে নামজারি করতে হলে ডিক্রি বা রায়ের অনুলিপি জমা দিতে হবে। আবেদনকারী নিজেও আবেদন করতে পারেন অথবা আবেদনকারী কোনো প্রতিনিধি নিয়োগ করেও আবেদন করতে পারেন। আবেদনের সঙ্গে আবেদনকারী অথবা আবেদনকারীর প্রতিনিধির পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করে দিতে হবে আবেদনের নির্ধারিত জায়গায়। খেয়াল রাখতে হবে নামজারি করাতে গিয়ে কোনো দালালের খপ্পরে যেন না পড়েন। বর্তমান নিয়ম অনুযায়ী মহানগরে শাইট কর্মদিবসে এবং অন্যান্য ক্ষেত্রে পয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে নামজারি-প্রক্রিয়া সম্পন্ন করার নিয়ম করা হয়েছে।

নামজারি আবেদন নামঞ্জুর হলে কী করবেন
যেকোনো কারণেই নামজারি আবেদন নামঞ্জুর হতে পারে। কোনো দলিল-দস্তাবেজে ত্রুটির কারণে হতে পারে, আবার অন্য কোনো উদ্দেশ্যেও নামঞ্জুর হতে পারে। কিন্তু আবেদন নামঞ্জুর হলে প্রতিকারের সুযোগ রয়েছে। নামজারি নামঞ্জুর হলে সহকারী কমিশনারের (ভূমি) আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে আদেশের তিরিস দিনের মধ্যে আপিল করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের (রাজস্ব) কাছে এবং তা করতে হয় আদেশের তিরিস দিনের মধ্যে। অতিরিক্ত বিভাগীয় কমিশনারের (রাজস্ব) আদেশের বিরুদ্ধে ভূমি আপিল বোর্ডে আদেশের নব্বই  দিনের মধ্যে আপিল করা যায়। এ ছাড়া রিভিশনের পথও খোলা রয়েছে। ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা তাঁর নিজের ইচ্ছায় নথি তলব করে সংশোধনের আদেশ দিতে পারেন। এ ছাড়া রিভিউর পথও খোলা আছে। রিভিউ মানে হচ্ছে পুনর্বিবেচনা করা। দলিলপত্রে কোনো ভুল পর্যবেক্ষণ হয়েছে বলে মনে করলে কিংবা আবেদন বাতিল করলে রিভিউর আবেদন করতে হয়। যে কর্মকর্তা আদেশ দিয়েছেন, তাঁর বরাবরই রিভিউ করতে হবে। রিভিউ করতে হয় তিরিস দিনের মধ্যে। তবে রিভিউ আবেদন করা হলে আর আপিল করা যায় না।

#বাড়িবিক্রয়চারতলাফাউন্ডেশনসহএকতলাবাড়ীবিক্রয়
#নামজারিকীভাবেকরবেন
#গাজীপুরসিটিতেবাড়িবিক্রয়
#জমিসহবাড়িবিক্রয়গাজীপুরে
#গাজীপুরেবাড়িবিক্রয়হবে
#গাজীপুর
#বাড়ি বিক্রয়


Post a Comment

Previous Post Next Post